মামলাজট কমিয়েছে ভার্চুয়াল আদালত: আইনমন্ত্রী

২ জানুয়ারি, ২০২২ ১৯:০০  
করোনা মহামারির মধ্যে ভার্চুয়াল আদালত গঠনের কারণে মামলার জট কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, ‘মামলার জট বেড়েছে। করোনা মাহামারি পরিস্থিতিতে এই জট আরও বাড়ার কথা ছিল। কিন্তু ভার্চুয়াল কোর্ট আইন করে দুই লাখ মামলা নিষ্পত্তি করতে পেরেছি। আইন না করলে এই দুই লাখ মামলা যুক্ত হতো। খন যেসব মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে সেটাই আছে। আমরা কিছুটা হলেও কমাতে পেরেছি। ’